বিধাননগরে তৃণমূল‌ আর বিজেপির সংঘর্ষ, নিরাপত্তা ঘিরে উত্তেজনা

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি:দু’দফা ভোটের পর আগামীকাল, ৪ মে সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার থেকে প্রথমে কলকাতা, তারপর অন্যান্য জেলাতেও এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

শনিবার রাতে বিধাননগর কলেজে উত্তেজনা ছড়ায়। সেখানে ইভিএমের নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে। কলেজের বাইরে দলীয় পতাকা লাগানো নিয়ে ঝামেলা শুরু হয়। তৃণমূল সমর্থকদের ওপর বিজেপি হামলা করেছে বলে অভিযোগ ওঠে।

দুই পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান চলতে চলতে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে যায়। উত্তেজনা বাড়লে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ব্যারিকেড করে দুই দলের কর্মী-সমর্থকদের আলাদা করা হয়।

বিধাননগরের এই সরকারি কলেজে বিধাননগর ও রাজারহাট ও নিউটাউন এলাকার ইভিএম রাখা আছে। ঘটনার পর থেকে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে জানা গেছে। কমিশনও গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *