আমতায় বিধানসভা এলাকায় রোড শো করলেন সুকান্ত পাল, সঙ্গে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ফিল্ম এণ্ড ফিল্ড নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ আমতা বিধানসভা এলাকায় কুলিয়াঘাট থেকে ভাটোরা মিনিবাজার হয়ে গায়েনপাড়া ঘাট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন সুকান্ত পাল এবং অভিনেত্রী সৌমিতৃষা। রোড শো-কে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, রাস্তায় নেমে বহু মানুষ তাঁদের স্বাগত জানান। তিনি বলেন, ” আমি নিশ্চিত পুনরায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। আজকে রোড শো যেন বাংলার বিজয় উৎসবের এক মহড়াকে পরিণত হয়েছে। দ্বিপাঞ্চলের মানুষের কাছে আমি সর্বদা ঋণী, নতমস্তকে তাদের প্রণাম জানাই। ” সব মিলিয়ে, আজকের এই কর্মসূচি এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে, যেখানে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি রোড শো-টিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *