ঝিখিরা থেকে জয়পুর রোড শো’ তে তারকাদের উপস্থিতিতে রাস্তায় মানুষের ঢল

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ আমতা বিধানসভা কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হলো রোড শো। ঝিখিরা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জয়পুর মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হয়। এই রোড শো’ তে উপস্থিত ছিলেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল, চলচ্চিত্র জগতের অভিনেত্রী ইন্দ্রানী হালদার এবং পরশুরাম সিরিয়াল খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ বোস। রোড শো টি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন হাত নেড়ে, ফুল ছুঁড়ে এবং স্লোগান দিয়ে তাঁদের সমর্থন জানান। অনেকেই শোভাযাত্রায় যোগ দেন। রাস্তা জুড়ে মানুষের ব্যাপক ভিড় ছিল, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান।রোড শো শেষে জয়পুর মোড়ে অনুষ্ঠিত হয় এক পথসভা। সেখানে উপস্থিত সাধারণ মানুষ একত্রিত কণ্ঠে অঙ্গীকার করেন যে, এই কেন্দ্রে “মা-মাটি-মানুষ”এর প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন একইসঙ্গে বাংলা শারীরিক উন্নয়নের লক্ষে তারা তৃণমূল কংগ্রেসের থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলা বিরোধী বিজেপিকে একটি ভোটও নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *