হাওড়ার কল্যাণপুর হজরত বুড়ো পীর সাহেব রহঃ ও মাদ্রাসা দারুল উলুম এর উন্নতি কল্পে 54,তম বার্ষিক ইসালে সওয়াব ও দস্তার বন্দী জলসা

জিরো নিউজ তৎকাল নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যের হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার কল্যাণপুর হজরত বুড়ো পীর সাহেব রহঃ ও মাদ্রাসা দারুল উলুম এর উন্নতি কল্পে 54 তম বার্ষিক ইসালে সওয়াবে লাখ লাখ জাতী, ধর্ম বর্ণ নির্বিশেষে আট থেকে আশি ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। হজরত বুড়ো পীর সাহেব কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও ইসালে সওয়াবে ধর্ম আলোচনা করেন হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মৌঃ ত্বহা সিদ্দিকী, আলহাজ্ব মৌঃ পীরজাদা সাওবান সিদ্দিকী, পূর্ব মেদিনীপুর জেলার পাশ কুঁড়া প্রতাপপুর দরবার শরীফের আওলাদে রসূল পীরে তরিকত আল্লামা সৈয়দ রুহুল আমিন সাহেব,হেড মোদাররেস হজরত বুড়ো পীর সাহেব মাদ্রাসা দারুল উলুম এর আলহাজ্ব মৌঃ হাফেজ এনামুল হক সিদ্দিকী, আলহাজ্ব মৌঃ মুফতি আরিফুর রহমান সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে কোরআন শরিফ,হাদিস শরীফ ও পীর, ফকির দরবেশ, ওলীআল্লাহ কেরামের আমল থেকে তুলে ধরে আলোচনা করেন। সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্টজনেরা পর্যায়েক্রমে উপস্থিত ছিলেন বলে জানান সমাজকর্মী ও হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার জনাব সেখ নিসার হোসেন আব্দুল আহাদ লাইট বাবু। সকল প্রকার ভক্তদের তাবারুক ও শিন্নি দেওয়া হয় বলে জানান সমাজকর্মী ও শিক্ষার্থী সিরাজাম মনিরা তিনি সকলকে মোবারক, শুভেচ্ছা ও অভিনন্দন সহ শুভ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *