উদয়নারায়ণপুরে জোরকদমে হচ্ছে তৃণমূলের ডোর-টু-ডোর প্রচার

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১৮২ উদয়নারায়ণপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সমীর কুমার পাঁজা মহাশয়ের সমর্থনে প্রচার শুরু হয়েছে।অঞ্চল সভাপতি রফিক খানের নির্দেশে কানুপাট ১৩৭ হাই বুথ তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে ডোর-টু-ডোর নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দলীয় কর্মী ও সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এই প্রচারে এলাকার মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কর্মীরা বিশ্বাস করেন যে, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাফল্য অর্জন করবে‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *