পাকা কংক্রিটের পোলের দাবি আমজনতার

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ নদ নদী দিয়ে ঘেরা, হাওড়া, হুগলি জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতো নদ নদী। ভারতের স্বাধীনতার পর দীর্ঘ লোকসভা,রাজ্যসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে ও হচ্ছে অন্যদিকে রাজনৈতিক তরজায় পাকা কংক্রিটের পোলের দাবি উপেক্ষিত থাকছে। বিধ্বংসী বন্যায় ও জলের চাপে বছরের বিভিন্ন সময়ে বাঁশের মাচার খয়রাতি হয়। হাওড়া গ্রামীণ জেলার উদয় নারায়ন পুর থানা, ব্লক ও বিধানসভার অন্তর্ভুক্ত রামপুর ডিহিভূরসুট আসণ্ডা জিপির ডিহিভূরসুট বাস ষ্ট্যান্ডের নিকট দামোদর নদের উপর বাঁশের মাচা দিয়ে বাইক, সাইকেল,ট্রলি ও পায়ে হেঁটে চলেছে আমজনতা জীবন ,যাপন ও জীবিকার তাগিদে জীবনের ঝুকি নিয়ে দিবারাত্রি বা নৌকায়। অপরদিকে হুগলি জেলার চাপা ডাঙ্গা, রাজবলহাট, পুড়শুড়ার,জাঁন্দার ঘাট। একেরপর এক ভোট আসে ভোট যায় আমজনতার দূর্ভোগ, দূর্দশার আর পরিবর্তন হয় না বলে জানান শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে।কি অন্তঃসত্ত্বা, শিশু, বয়স্ক, অসুস্থ জন ও শিক্ষার্থীদের এভাবে চলে যাতায়াত বলে অভিযোগ করেন গৃহবধূ আম্বিয়া বেগম। অবিলম্বে তদন্ত করে পাকা কংক্রিটের পোলের দাবি করেন নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ কুমার মাল ও পীরজাদা জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *