হাওড়া জেলার খালপাড় মোড়ে নামেই আছে সিগন্যাল লাইট, অকেজো সিগন্যালেই চলছে ব্যস্ত রাস্তা

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের খালপাড় এলাকা নিত্যকালের মত আজও নিরাপত্তার মুখে। এই রাস্তাটি যথেষ্ট জনবহুল হলেও এখানকার চারমাথা মোড় দিয়ে সরাসরি রাস্তা গেছে উদয়নারায়ণপুরের দিকে । পাঁচারুল, উদয়নারায়ণপুর থেকে হাওড়াগামী বাস থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষ চলাচল করেন। এত গুরুত্বপূর্ণ জায়গার চাপ সামলার জন্যই কয়েক বছর আগে প্রশাসনের তরফে বসানো হয় সিগন্যাল লাইট।
সিগন্যাল লাইট থাকলেও প্রথম দিন থেকেই কেউ তা মানেনি। গাড়ি,বাস,টোটো থেকে শুরু করে পথচারী,সবাই নিজেদের মতো চলাফেরা করেন। সিগন্যাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কন্ট্রোল রুমেও থাকেন না কোনো স্থায়ী কর্মী।এমনকি এখন লাইটগুলি জ্বলেনা, অকেজো অবস্থায় পড়ে আছে।
এলাকাবাসীর ক্ষোভ, “এত বড় ব্যস্ত জায়গায় পথ নিরাপত্তার কথা ভেবেই সিগন্যাল বসানো হলেও কয়েকদিন পর সেই আর জ্বলতে দেখা যায় না।প্রশাসন খরচ করেছে, কিন্তু রক্ষণাবেক্ষণের দায় নেয়নি।”
স্থানীয়দের দাবি, দ্রুত সিগন্যাল লাইট সংস্কার করে কার্যকর করা হোক এবং পুলিশের নজরদারি বাড়ানো হোক। নইলে এই চারমাথা মোড়ে যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *