উদয়নারায়নপুরে জনসংযোগে সমীর কুমার পাঁজা, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ

Uncategorized জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মঙ্গলবার সকালে উদয়নারায়ণপুর বিধানসভা এলাকার বিধায়ক সমীর কুমার পাঁজা মহাশয় রামপুর, ডিহিভুরশুট ও আসন্ডা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এইদিন এলাকার সাধারণ মানুষের সাথে তিনি সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস-এর প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি সকলকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দলকে জয়ী করার আহ্বান জানান।স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *