হুমায়ুন কবিরের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের, নিজের খরচে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে জেড বা ওয়াই ক্যাটেগরির যে নিরাপত্তা দেওয়া হোক, তার পুরো খরচ নিজেকেই বহন করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর লাগাতার হুমকি পাচ্ছেন নিজের নিরাপত্তা নিয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। এমনকি তার উপর মসজিদ নির্মাণ নিয়ে ধমক চমক রয়েছে। বিধায়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বক্তব্য তখন সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। হুমায়ুন কবিরের নিরাপত্তা সংক্রান্ত আবেদন শুনে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট ডেকে পাঠান উচ্চ আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন,কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার চেয়ে আবেদন জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *